ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের আগে সাকিবকে নিয়ে বড় দুঃসংবাদ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৩
বিশ্বকাপের আগে সাকিবকে নিয়ে বড় দুঃসংবাদ 
সাকিব আল হাসান। ফাইল ফটো

বিশ্বকাপ শুরুর আগেই আচমকা চোট পেয়েছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। তাই প্রথম প্রস্তুতি ম্যাচে তিনি ছিটকে গেছেন। এমনকি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও বিশ্বসেরা এ অলরাউন্ডারের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। 

জানা গেছে, ভারতের গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পান সাকিব। এতে তার পা অনেকটাই ফুলে গেছে। যে কারণে আজ শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি। 

তাই প্রথম ওয়ার্ম আপ ম্যাচে সাকিবের জায়গায় অধিনায়কত্ব করছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যদিও সাকিবের চোট নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

এদিকে একই মাঠে আগামী সোমবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুই প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হিমাচল প্রদেশে ধর্মশালা স্টেডিয়ামের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ। সেখানে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!