২০০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারত প্রথমইে স্টার্কের শিকারে পরিণত হয়। ওপেনার ঈশান কিষাণকে গোল্ডেন ডাকের লজ্জায় ফেলেন এ পেসার। ম্যাচে শেষ পর্যন্ত ৮ ওভারে স্টার্ক ৩১ রানে ১ উইকেট দখল করেছেন।
নিজের ১৯তম বিশ্বকাপ ম্যাচে অস্ট্রেলিয়ান এই পেসার ৫০তম উইকেট দখল করেছেন, যার গড় ১৫.১৪। বিশ্বকাপে তার সেরা বোলিং ২৮ রানে ৬ উইকেট।
.png)
২০১৯ বিশ্বকাপে স্টার্ক ১০ ম্যাচে রেকর্ড সর্বমোট ২৭ উইকেট পেয়েছিলেন। এক বিশ্বকাপে যা সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। এছাড়া ঘরের মাঠে ২০১৫ বিশ্বকাপেও তিনি ২২ উইকেট নিয়েছিলেন।
বিশ্বকাপে এ পর্যন্ত ৫০ এর বেশি উইকেট সংগ্রহকারী বোলাররা হলেন: অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (৩৯ ম্যাচে ৭১ উইকেট), শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরন (৪০ ম্যাচে ৬৮ উইকেট), লাসিথ মালিঙ্গা (২৯ ম্যাচে ৫৬ উইকেট) ও পাকিস্তানের ওয়াসিম আকরাম (৩৮ ম্যাচে ৫৫ উইকেট)।
বিশ্বকাপে এ পর্যন্ত ৯৪১ বলে ৫০ উইকেট দখল করেছেন স্টার্ক। এক্ষেত্রে স্টার্ক সবচেয়ে দ্রুততম সময়ে এই মাইলফলক স্পর্শ করেছেন। ১১৮৭ বলে ৫০ উইকেট দখল করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালিঙ্গা। ম্যাকগ্রা, ওয়াসিম আকরাম, মুরলিধরন প্রত্যেকেই স্টার্কের তুলনায় এই তালিকায় নীচে রয়েছেন।