[ খেলা ]
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান দল ঘোষণা
ফাইল ছবি
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। ছয়টি ওয়ানডে ম্যাচে অংশগ্রহণের লক্ষ্যে ২০ অক্টোবর আসবে দেশটির নারী ক্রিকেট দল। নিদা দারকে অধিনায়ক করে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ দল ঘোষণা করা হয়।
৬ ম্যাচের মধ্যে তিনটি ওয়ানডে ম্যাচ আইসিসি উমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২২-২৫ এর অন্তর্ভুক্ত। ঘোষিত দলে চমক হিসেবে সুযোগ পেয়েছেন ইরাম জাভেদ। দীর্ঘ ১ বছর পর পুনরায় দলে ফিরেছেন তিনি। পাকিস্তানের জার্সিতে সর্বশেষ ২০২২ সালে কমনওয়েলথ গেমসে খেলেছিলেন তিনি।
সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাওয়াল জুলফিকার এবং সৈয়দা আরব শাহ। ইনজুরির কারণে ঘোষিত দলে সুযোগ মেলেনি ফাতিমা সানার।
পাকিস্তান দল: নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, দিয়ানা বাইগ, ঘুলাম ফাতিমা, ইরাম জাভেদ, মোনিভা আলি (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেইজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে হানি এবং ওয়াহিদা আক্তার।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!