ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতীয় দলে ফাটল, তর্কে জড়ালেন কোহলি-রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ২৩ অক্টোবর ২০২৩
ভারতীয় দলে ফাটল, তর্কে জড়ালেন কোহলি-রোহিত
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে সফল দল বলাই যায় ভারতীয় ক্রিকেট টিমকে। টানা পাঁচ ম্যাচে সবগুলো জিতেছে দলটি। এরই মধ্যে ভারতীয় দলে দেখা দিয়েছে ভাঙন। দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা ম্যাচ চলকালীন মাঠের মধ্যে তর্কে জড়িয়েছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। 

রোববার (২২ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে মাঠেই উত্তেজিত হয়ে দুইজনকে কথা বলতে দেখা যায়। এরপর থেকে ভারতীয় সমর্থকদের মনে একটাই প্রশ্ন, ঠিক কী আলোচনা হয়েছে তাদের দুজনের মধ্যে?

ঘটনাটি কিউইদের ইনিংসের ৩১তম ওভারে।  ওই ওভারের শেষে হঠাৎ করে রোহিতের দিকে ছুটে যান বিরাট। সেখানে গিয়ে রোহিতকে কিছু একটা বলতে চেয়েছিল ভারতের সাবেক এই অধিনায়ক। এ সময়ে বিরাটকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। যদিও তখন অন্যদিকে তাকিয়ে ছিলেন ভারতীয় বর্তমান অধিনায়ক রোহিত। এরপর তিনিও কোহলির দিকে ফিরে কিছু একটা বলতে থাকেন। 

Advertisement

ধারণা করা হচ্ছে, কোহলির কথা রোহিতের পছন্দ হয়নি। এতেও কোহলি থেমে যায়নি। এরপরও কথা চালিয়ে যান তিনি । যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই শুরু হয় নানান জল্পনা-কল্পনা। তবে তাদের মধ্যে কী কথা হচ্ছিল, তা এখনও জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, বোলিং বা ফিল্ডিং পরিবর্তন নিয়ে রোহিতকে কোনো পরামর্শ দিচ্ছিলেন কোহলি। যা পছন্দ হচ্ছিল না ভারতীয় অধিনায়কের। যার কারণে এমনটি হতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!