ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

প্রোটিয়াদের বিপক্ষে খেলবেন কি না, জানালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৬, ২৩ অক্টোবর ২০২৩
প্রোটিয়াদের বিপক্ষে খেলবেন কি না, জানালেন সাকিব
সাকিব আল হাসান

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে একবারের জন্যও সংবাদ সম্মেলনে আসেননি টাইগার দলপতি সাকিব আল হাসান। সেই রীতি ভেঙে এবার গণমাধ্যমের সামনে হাজির হলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

মঙ্গলবার মুম্বাইয়ে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে সোমবার সংবাদ সম্মেলেন এলেন সাকিব। স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্ন ছিল তার ফিটনেসের ব্যাপারে।

ঊরুর চোটের কারণে সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে খেলেননি। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে সাকিব জানালেন তার ফিটনেসের উন্নতি হয়েছে। আজ অনুশীলনের পর বুঝতে পারবেন খেলার ব্যাপারে।

Advertisement

সাকিব বলেন, ‘ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন নেতিবাচক কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।’

এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। টানা তিন হারের পেছনে বড় কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। সাকিব অবশ্য তা নিয়ে কিছু বলতে চাননি।

টাইগার দলপতি বলেন, ‘যেহেতু আরো পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে না দেওয়াই ভালো। যেহেতু আরো পাঁচটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। খেলা শেষ হলেও দিতে পারব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!