ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

গুরবাজ-জাদরান জুটিতে উড়ছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৪, ২৩ অক্টোবর ২০২৩
গুরবাজ-জাদরান জুটিতে উড়ছে আফগানিস্তান
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছে আফগানরা। যেখানে ফিফটি তুলে নিয়েছেন ইব্রাহিম জাদরান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৪ ওভারে বিনা উইকেটে ৮৯ রান।

সোমবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। যেখানে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮২ রান করেছে দলটি। এতে আফগানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৩ রান।

আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। এরপরই ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন এ দুই ওপেনার।

ম্যাচের ১৫তম ওভারে উসামা মীরের বলটি লং অফে ঠেলে অর্ধ শতক পূর্ণ করে ইব্রাহিম জাদরান। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করে তিনি খেলেন ৫৪ বল।

এখন গুরবাজ ৪৫ ও জাদরান ৫০ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!