ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:০৩, ২৩ অক্টোবর ২০২৩
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না প্রোটিয়ারা
ছবি- সংগৃহীত

বিশ্বকাপে রীতিমতো উড়ছে দক্ষিণ আফ্রিকা। এর মাঝেও নেদারল্যান্ডসের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে প্রোটিয়ারা। অবশ্য সেই হারকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে এইডেন মার্করামের দল। তবুও প্রতিপক্ষ যখন বাংলাদেশ, একটু নড়েচড়েই কী বসতে হচ্ছে না প্রোটিয়াদের!

আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন দুর্দান্ত ফর্মে থাকলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নড়েচড়ে বসার কারণও আছে তাদের। ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যে চারবার বাংলাদেশের মুখোমুখি হয়েছে, তার মধ্যে জিতেছে দুই ম্যাচ, হারও দুই। গত বিশ্বকাপও সাকিব আল হাসানদের বিপক্ষে হেরেছে তারা। যার কারণে বাংলাদেশকে সমীহই করছে প্রোটিয়ারা। 

সোম ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন চলতি টুর্নামেন্টে ৫১.২৫ গড়ে ২০৫ রান করা এইডেন মার্করাম। প্রতিপক্ষ বাংলাদেশ প্রশ্নে দক্ষিণ আফ্রিকান ব্যাটারের উত্তরটাও ছিল সমীহ জাগানিয়া।

Advertisement

মার্করামের ভাষ্যে, ‘যখনই আমরা বাংলাদেশের বিপক্ষে খেলি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য বড় খেলা। অতীতে আমরা তাদের বিপক্ষে ভালো করতে পারিনি। তাই ইংল্যান্ডের বিপক্ষে যেমন ভালো পারফর্ম করেছি, তার পুনরাবৃত্তি করতে (বাংলাদেশের বিপক্ষে) আমাদের বাড়তি অনুপ্রেরণা নিয়েই মাঠে নামতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!