ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

মোবাইলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার উপায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৩, ২৪ অক্টোবর ২০২৩
মোবাইলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার উপায়
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ২৩তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আসরে ঘুরে দাঁড়ানোর ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স উজার করে দিতে প্রস্তুত টাইগার বাহিনী। অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথ সুগম করতে চায় প্রোটিয়ারা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এ ম্যাচটি ঘিরে টাইগার সমর্থকদের তুমুল আগ্রহ রয়েছে। তবে ব্যস্ততার কারণে হয়তো অনেকেই টিভির সামনে বসে খেলাটি উপভোগ করতে পারবেন না। তাদের জন্য ম্যাচটি মোবাইলের মাধ্যমে উপভোগ করার সুযোগ থাকছে।

Advertisement

এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচই অনলাইনে দেখার সুযোগ রয়েছে। যদিও তার জন্য খরচ করতে হবে নির্দিষ্ট পরিমাণের অর্থ। বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল বিডি। নগদ পেমেন্টে মাত্র ৬০ টাকা খরচে বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ রয়েছে র‍্যাবিটহোলে। 

মোবাইল কিংবা পিসি, যে কোনো ডিভাইস থেকেই উপভোগ করা যাবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। এমনকি বিকাশ পেমেন্টের মাধ্যমেও একই প্ল্যাটফর্মে খেলা দেখার সুযোগ রয়েছে। এছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+ হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!