ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

১৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ডি কক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৯, ২৪ অক্টোবর ২০২৩
১৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ডি কক
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে ১৬ বছরের পুরোনো একটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ১৭৪ রান করেন ডি কক। আর তাতেই ২০০৭ বিশ্বকাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে অ্যাডাম গিলক্রিস্টের করা ১৪৯ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন এ প্রোটিয়া ক্রিকেটার।

ম্যাচের ৪৩তম ওভারের চতুর্থ বলে সাকিবকে ছক্কা হাঁকিয়ে নিজের ১৫০ রান পূর্ণ করেন ডি কক। তাতেই গিলক্রিস্টের করা ১৪৯ রান টপকে যান এ ব্যাটার।

Advertisement

এদিন বাংলাদেশের বিপক্ষে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৫০তম ইনিংস খেলতে নেমেছিল ডি কক। বিশেষ ম্যাচটি ব্যাট হাতে স্মরণীয় করে রাখলেন তিনি। ম্যাচের ৪৬তম ওভারে হাসানের বলে নাসুমের তালুবন্দী হওয়ার আগে ১৭৪ রান করেন তিনি।

হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের ব্যাটে এখন রানের পাহাড় গড়ার পথে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৪৬.২ ওভার) দলটির সংগ্রহ ৩১৯ রান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!