মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টাইগার বোলারদের তুলোধুনো করে ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন ডি কক। আউট হওয়ার আগে ১৭৪ রান করেন তিনি। এর মধ্য দিয়ে চলমান বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠেছেন ডি কক।
এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছেন ডি কক। তার মধ্যে ৩ সেঞ্চুরিতে ৪০৭ রান করেছেন। যেখানে সর্বোচ্চ ১৭৪ রানের ইনিংস খেলেন এ বাঁ-হাতি ব্যাটার।
.png)
ডি ককের পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৫৪ রান। যেখানে ১ সেঞ্চুরির পাশাপাশি ৩টি ফিফটিও রয়েছে তার ঝুলিতে।
এ তালিকার তিনে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এখন পর্যন্ত ৫ ম্যাচে তিনি করেছেন ৩১১ রান। এর মধ্যে এক সেঞ্চুরির সঙ্গে ১টি ফিফটিও রয়েছে তার।
এরপরই যথাক্রমে আছেন মোহাম্মদ রিজওয়ান ও রাচিন রবীন্দ্র। ১ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৩০২ রান করেছেন রিজওয়ান। আর এক সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৯০ রান নিজের ঝুলিতে ভরেছেন রাচিন রবীন্দ্র।