পান্ডিয়ার চোট নিযে অধিনায়ক রোহিত শর্মা অভয়ও দিয়েছিলেন। প্রথমে তিনি বলেছিলেন, ‘বড় কোনো চোট পাননি হার্দিক এবং দ্রুতই দলে ফিরবেন।’ তবে এখন জানা যাচ্ছে, হার্দিকের চোট গুরুতর।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, হার্দিকের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাই গ্রুপ পর্যায়ে তো বটেই, বিশ্বকাপেই ভারতীয় এ অলরাউন্ডারকে আর না দেখা যাওয়ার শঙ্কা রয়েছে।
.png)
এখন ব্যাঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানে তাকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে।
ভারতীয় বোর্ডের এক কর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘নীতিন প্যাটেলের নেতৃত্বে একটি মেডিকেল টিম হার্দিক পান্ডিয়ার চোট খতিয়ে দেখছে। দেখে মনে হচ্ছে, তার গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। সুস্থ হতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে।’
হার্দিকের চোট নিয়ে ভারতীয় বোর্ড তাড়াহুড়া করতে রাজি নয় বলেও জানিয়েছেন তিনি, ‘পুরোপুরি সুস্থ না হলে হার্দিককে জাতীয় একাডেমি থেকে ছাড়া হবে না। চিকিৎসকরা তাকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছেন।’
গণমাধ্যমকে তিনি কর্তা আরো বলেন, ‘হার্দিকের শারীরিক গঠনের জন্য অন্যদের চেয়ে তার সুস্থ হতে বেশি সময় লাগে। তাই চলতি বিশ্বকাপে সে খেলতে পারবে কিনা, সেটা আগামী সপ্তাহে বোঝা যাবে।’