ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের মাঝপথেই ভারতের নতুন ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩০, ২৭ অক্টোবর ২০২৩
বিশ্বকাপের মাঝপথেই ভারতের নতুন ঘোষণা
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের আসর বসেছে ভারতে। গত ৫ অক্টোবর পর্দা উঠেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসরের। যা চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।

এদিকে বিশ্বকাপ চলাকালীনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের নিলামের তারিখ ঘোষণা করেছে আয়োজক কমিটি।

আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। বিশ্বের সবচেয়ে বড় ফ্যাঞ্চাইজি লিগটির ২০২৪ সালের আসরের জন্য নিলাম বসবে সুংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ভারতের বাইরে এবারই প্রথমবারের মতো নিলামটির আয়োজন করা হচ্ছে।

Advertisement

এছাড়া আগামী ১৫ নভেম্বরের মধ্যে টুর্নামেন্টের ১০টি দলকে তাদের রিটেইন করা খেলোয়াড়দের নামের তালিকা জমা দিতে হবে। এর মাধ্যমে আইপিএলের আয়োজকরা জানতে পারবেন, কোন খেলোয়াড়কে ফ্যাঞ্চাইজিগুলো ছেড়ে দিয়েছে আর কাদেরকে রাখছে তারা। এরপর অন্য ক্রিকেটারদেরকে নিয়ে নিলামের আয়োজন করা হবে। 

পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলাম অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর। আইপিএল ২০২৪-এর জন্য ট্রেডিং উইন্ডো আপাতত খোলা আছে। কিন্তু এখনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে খেলোয়াড় অদলবদলের কোনো খবর পাওয়া যায়নি। 
 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!