এদিকে বিশ্বকাপে কোনো দল যখন টানা তিন ম্যাচ পরাজিত হয় তখন অনেকাংশেই ছিটকে যায় সেমিফাইনালের দৌড় থেকে। চলমান ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের সূচনাটা ভালোভাবেই হয়েছিল। প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছিল তারা। এরপর টানা তিন ম্যাচ হেরে চরম বিপাকে রয়েছে বাবর আজমের দল। ভারত, অস্ট্রেলিয়া এবং সবশেষ আফগানিস্তানের কাছে হারে মেন ইন গ্রিনরা।
টানা তিন পরাজয়ের পর পাকিস্তানের পক্ষে সেমিফাইনাল খেলা সম্ভব কি না সেই হিসাব-নিকাশ চলছে। হ্যাটট্রিক পরাজয়ের থেকেও পাকিস্তান নিতে পারে অনুপ্রেরণা। টানা তিন ম্যাচ এর আগেও একবার হেরেছিল তারা।
.png)
১৯৯৯ বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরেছিল পাকিস্তান। দুর্দান্তভাবে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়ে সেই বিশ্বকাপের ফাইনালও খেলেছিল তারা। ২৪ বছর পর আবারো টানা তিন ম্যাচ হেরে বসলো বাবর আজমের পাকিস্তান। ১৯৯৯ সালে পুনরাবৃত্তি বাবর-রিজওয়ানরা ঘটাতে পারবে কি না সেটিই এখন দেখার বিষয়।