ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

পাকিস্তানকে হারিয়ে ‘বিশেষ’ উপায়ে আফগানদের উদযাপন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫০, ২৪ অক্টোবর ২০২৩
পাকিস্তানকে হারিয়ে ‘বিশেষ’ উপায়ে আফগানদের উদযাপন
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে ‘অঘটন’ তকমা উপহার পেয়েছিল আফগানিস্তান। কিন্ত পরের ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে আফগান আটলানরা।

সোমবার চেন্নাইয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন আফগানিস্তান। সেটিও ৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই। 

ওয়ানডেতে এটিই পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয়। এ জয়ে সেমিফাইনালের স্বপ্নও বাঁচিয়ে রাখল আফগানিস্তান। এমন ঐতিহাসিক জয়ে মাঠেই উল্লাসে ফেটে পড়েন রশিদ খান-হাশমতউল্লাহ-রহমত শাহরা। তাদের সেই আনন্দ ছড়িয়ে পড়ে কাবুলেও। 

Advertisement

ইংলিশদের বিপক্ষে জয়ের পর তেমন মুখরিত না হলেও প্রতিবেশী বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের হারানোয় খুশির বাঁধ ভেঙেছে কাবুলে। আতশবাজি ও মুহুর্মুহু গুলি ছুড়ে কাবুলের রাতের আকাশকে রঙিন করে তোলেন আফগানরা। 

ম্যাচ শেষ হওয়ার পর সোমবার রাতে শত শত আফগানিস্তান ক্রিকেটের সমর্থক দেশটির রাজধানীর রাস্তায় নেমে আসে। এই জটলা সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। গান ও নাচের ওপর তালেবান সরকারের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও পথচারীরা শামিল হোন আনন্দ যজ্ঞে। এই সময় তারা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ ও সংগীতে মেতে ওঠে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!