ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ডাচরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৮, ২৮ অক্টোবর ২০২৩
প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ডাচরা
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ দল। যেখান শুরুর চাপ সামলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ডাচরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ৮ ওভারে দুই উইকেটে ৩৮ রান।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ম্যাক্স ও’দৌদ এবং বিক্রমজিৎ সিং। 

Advertisement

ম্যাচের শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের দ্বিতীয় ওভারে বিক্রমজিৎকে ফিরিয়েছেন তাসকিন। পরের ওভারেই ম্যাক্স ও’দৌদকে তানজিদের তালুবন্দী করেন শরিফুল।

দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়েছে নেদারল্যান্ডস। তবে দলীয় চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন উয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যান।

এখন বারেসি ২৬ ও অ্যাকারম্যান ৬ রানে ব্যাটিং করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!