ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

কক-ডুসেন জুটিতে উড়ছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৩, ১ নভেম্বর ২০২৩
কক-ডুসেন জুটিতে উড়ছে দক্ষিণ আফ্রিকা
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। যেখানে কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেন জুটিতে ভালো সংগ্রহের পথে রয়েছে প্রোটিয়ারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৯.৩ ওভারে এক উইকেটে ১৫৪ রান।

পুনেতে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। প্রোটিয়াদের হয়ে ইনিংস উদ্বোধনে নেমেছেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন।

Advertisement

ইনিংসের নবম ওভারে এসে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ধরা পড়েন বাভুমা। ২৪ রানে আউট হয়েছেন তিনি।

এরপর উইকেটে আসেন রাসি ফন ডার ডুসেন। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ডি কক। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি তুলে নেন কক।

ম্যাচের ২৯তম ওভারে সাউদির পঞ্চম বলটি মিড অনে ঠেলে এক রান নেন ডুসেন। আর তাতেই অর্ধ শতকের দেখা পান তিনি।

এখন ডি কক ৭২ ও ফন ডার ডুসেন ৫০ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!