ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ইব্রাহিম-শাহিদী জুটিতে এগোচ্ছে আফগানরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৭, ৭ নভেম্বর ২০২৩
ইব্রাহিম-শাহিদী জুটিতে এগোচ্ছে আফগানরা
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে আফগানিস্তান। যেখানে হাশমতউল্লাহ শাহিদী ও ইব্রাহিম জাদরান জুটিতে এগোচ্ছে আফগানরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩৪ ওভারে দুই উইকেটে ১৫৯ রান।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এ দুই ব্যাটার নির্বিঘ্নে ৭.৫ ওভার কাটিয়ে দেন।

তবে অষ্টম ওভারের শেষ বলে হ্যাজেলউড ম্যাজিকে মিচেল স্টার্কের তালুবন্দী হন গুরবাজ। আউট হওয়ার আগে ২১ রান করেন এ আফগান ওপেনার।

পরে বাইশ গজে আসেন রহমত শাহ। তার সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধ শতক তুলে নেন ইব্রাহিম।

ম্যাচের ২৫তম ওভারে ম্যাক্সওয়েলের ঘূর্ণিতে কাটা পড়েন রহমত। সাজঘরে ফেরার আগে ৩০ করেন এ ডানহাতি ব্যাটার।

এরপর ক্রিজে আসেন আফগান দলপতি হাশমতউল্লাহ শাহিদী। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ইব্রাহিম জাদরান। 

 এখন জাদরান ৮০ ও শাহিদী ২১ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!