ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

জুটি ভাঙলেন আরিয়ান, ফিরলেন বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ৮ নভেম্বর ২০২৩
জুটি ভাঙলেন আরিয়ান, ফিরলেন বেয়ারস্টো
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচে নেদার‌ল্যান্ডসের বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। যেখানে উইকেটে থিতু হওয়ার আগেই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোকে সাজঘরের পথ দেখিয়েছেন আরিয়ান দত্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৭ ওভারে এক উইকেটে ৪৮ রান।

বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দলপতি জস বাটলার। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ম্যাচের শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার।

Advertisement

তবে ম্যাচের সপ্তম ওভারে এ জুটিতে আঘাত হানেন আরিয়ান দত্ত। তার বলটি সুইপ করতে গিয়ে মিকেরেনের তালুবন্দী হন বেয়ারস্টো। আউট হওয়ার আগে ১৫ রান করেন তিনি।

এরপর বাইশ গজে আসেন জো রুট। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মালান।

এখন মালান ৪৫ ও রুট ০ রানে অপরাজিত আছেন।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দৌদ, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোলেফ ফন ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!