ভারতের হারের আসল কারণ ‘ফাঁস’
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে স্বাগতিক ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ খুইয়ে একাংশের তীব্র সামলোচনার মুখে পড়েছেন রোহিত-কোহলিরা। সেই সঙ্গে তাদের হারের কারণ নিয়েও চলছে নানা কাটা-ছেঁড়া।
এরই মধ্যে ভারতের হারের কারণ নিয়ে মুখ খুলেছেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা। এবার সে তালিকায় যুক্ত হলের ভারতের সাবেক ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকার রবী শাস্ত্রী ও সঞ্জয় মাঞ্জরেকার।
তাদের মতে, টস ও কন্ডিশনের কারণেই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। খবর বিবিসি বাংলার।
.png)
২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুর ১০ ওভারে কঠিন মনে হলেও মার্নাস লাবুশেনের ধৈর্য্য এবং ট্রাভিস হেডের দাপুটে ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় অজিরা। এ নিয়ে ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জেতে তারা। প্যাট কামিন্সের নেতৃত্বে চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারতকে পরাজিত করে অস্ট্রেলিয়া। এর আগে টিম ইন্ডিয়াকে হারিয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপও জেতে তারা।
সঞ্জয় মাঞ্জরেকার বলেন, সিদ্ধান্তটা দারুণ নিয়েছে অস্ট্রেলিয়া। কারণ যে পরিমাণ শিশির এখানে রয়েছে, তাতে ব্যাট করাটা তুলনামূলক সহজই।
রোহিত শর্মা আউট হওয়ার আগ পর্যন্ত ভারতীয় ব্যাটাররা ওভারপ্রতি ৮ করে রান তুলছিল। ১০ থেকে ৫০ ওভার পর্যন্ত কখনই এই রান রেট পাঁচের ওপর ওঠেনি। পরে ব্যাট করা সহজ হয়ে উঠেছে বলে মনে করেন মাঞ্জরেকার।
ভারতীয় সাবেক ক্রিকেটার বলেন, ভারত মূলত কন্ডিশনের কারণেই হেরেছে। যেটা প্রমাণিত হয় কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা যখন যথেষ্ট টার্ন পাননি উইকেট থেকে। ভারত বাউন্ডারি মারতে হিমশিম খেয়েছে গোটা ইনিংসেই। এমনকি এক হেডই গোটা ভারতীয় ক্রিকেট দলের চেয়ে ফাইনালে বেশি বাউন্ডারি মেরেছেন।
রবি শাস্ত্রী বলেন, ভারতের যদি কোনো সমালোচনা করতে হয়, সেটা রক্ষণাত্মক ক্রিকেট। তবে শুধু ব্যাটিংয়ে না, বোলিংয়ের দিক থেকেও রক্ষণাত্মক ছিল টিম ইন্ডয়া। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার ৩ উইকেট ফেলে দেয়ার পর আরও আগ্রাসী হওয়ার প্রয়োজন ছিল ভারতীয় বোলারদের। স্লিপ দেওয়া প্রয়োজন ছিল। ফিল্ড সেট-আপ আরো আক্রমণাত্মকর করা দরকার ছিল।