ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চেলসির জালে নিউক্যাসেলের ‘এক হালি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৫, ২৬ নভেম্বর ২০২৩
চেলসির জালে নিউক্যাসেলের ‘এক হালি’
ছবি- সংগৃহীত

সবশেষ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে হোম ও অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী চেলসির সঙ্গে ড্র করেছিল নিউক্যাসেল ইউনাইটেড। চলতি মৌসুমে ব্লুদের পাত্তাই দিলো না তারা। 

শনিবার সেন্ট জেমস পার্কে প্রতিপক্ষে বিপক্ষে এক হালি গোল হজম করে ফিরেছে চেলসি। বিপরীতে ১ গোল শোধ করেছে পচেত্তিনোর শিষ্যরা।

এদিন ঘরের মাঠে ১৩ মিনিটের মাথায় লিড নেয় নিউক্যাসল। লুইস মিলেইর পাস থেকে গোল করেন ইসাক। তবে ১০ মিনিট পরেই সমতায় ফেরে চেলসি। ফ্রি-কিক থেকে গোল করেন রাহিম স্টার্লিং। 

Advertisement

প্রথমার্ধের বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে কাটলেও আর গোলের দেখা পায়নি কোনো দলই। কিন্তু দ্বিতীয়ার্ধেই খেই হারিয়ে ফেলে ব্লুরা। এই সুযোগে আরো চড়াও হয়ে ওঠে নিউক্যাসল।

ম্যাচের ৬০তম মিনিটে নিউক্যাসল আবার এগিয়ে যায়। অধিনায়ক জামাল লাসেয়েস দুর্দান্ত এক হেডে ব্যবধান ২-১ করেন। এক মিনিট পর বক্সের প্রান্তে স্বদেশী ব্রাজিলিয়ান থিয়াগো সিলভার কাছ থেকে বল কেড়ে নিয়ে স্কোর ৩-১ করেন জোয়েলিংটন।

চেলসির ঘুরে দাঁড়ানোর সুযোগ শেষ হয়ে যায় ৭৪তম মিনিটে রিস জেমস দ্বিতীয় হলুদ কার্ড দেখলে। এর ১০ মিনিট পর গর্ডন স্বাগতিকদের হয়ে চতুর্থ গোল করেন। 

এ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে গেছে নিউক্যাসেল। আর ১৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে চেলসি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: চেলসি
লিংক সফলভাবে কপি হয়েছে!