একই সঙ্গে স্পিন দিয়ে বাংলাদেশকে রুখে দেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রনকি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের ধরনটাই এমন। দুই দলে ভালো কিছু স্পিনার রয়েছে। শুনেছি এখানে (সিলেটে) পেসারদের জন্য গতি এবং বাউন্স থাকতে পারে।’
এরপর তিনি বলেন, ‘বাংলাদেশের ঘরের মাঠ এটি। এই কন্ডিশন তাদের চেনা এবং তারা এখানে দারুণ ক্রিকেট খেলে থাকে। আমরা আশা করছি উইকেটে টার্ন এবং অসম বাউন্স পাবো। উইকেট কিছুটা দেখা হয়েছে যদিও সেখানে পরিবর্তন আসবে। এখানের আবহাওয়া সত্যিই দারুণ।’
.png)
ঘরের মাঠে বাংলাদেশ বেশ ভালো দল বলে মন্তব্য করেন কিউই ব্যাটিং কোচ। দুই দলের স্পিনারদের মধ্যে যারা ভালো করবে সেই দলই ম্যাচে এগিয়ে থাকবে বলে মনে করেন তিনি। নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ বলেন, ‘আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা ভালোভাবে লড়াই করতে পারি।’
রনকি আরো বলেন, ‘তাদের ব্যাটারদের জন্য কাজটা কঠিন করতে হবে একই সঙ্গে বোলারদেরও বেকায়দায় ফেলতে হবে। দুই দলেই ভালো স্পিনার রয়েছে। কোন দল ভালো বল করতে পারে এবং কোন দল ভালো মোকাবেলা করতে পারে সেটির ওপর সবকিছু নির্ভর করছে।’