ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
নিউজিল্যান্ডকে হারিয়ে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যত পয়েন্ট পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৫, ২ ডিসেম্বর ২০২৩
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যত পয়েন্ট পেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পায় বাংলাদেশ দল। লাল-সবুজের এমন পারফরম্যান্সের কারণে পয়েন্ট বেড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে। সিলেট টেস্টে কিউইদের প্রথম ১৫০ রানে হারিয়ে ১২ পয়েন্ট পেয়েছে শান্ত-মমিনুলরা। 

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার শীর্ষে রয়েছে পাকিস্তান। দুই ম্যাচে দুটি জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর-শাহিনরা। পরের অবস্থানে রয়েছে টাইগাররা। এক ম্যাচ এক জয়েই ১২ পয়েন্ট পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিবেশি দেশ ভারত রয়েছে বাংলাদেশের পরে। দুই ম্যাচে একটি জয় ও  এক ড্রয়ে ১৮ পয়েন্ট ভারতের। 

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এখন পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছে। সেখানে দুটি ম্যাচে জয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এ দল দুটির পয়েন্ট যথাক্রমে ১৮ ও ৯। ওয়েস্ট ইন্ডিজের ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচ খেলে একটিতে ড্রয়ের মুখ দেখেছে ক্যারিবিয়ানরা। আর ম্যাচটি হেরেছে তারা। 

Advertisement

অন্যদিকে নিউজিল্যান্ড একটি ও শ্রীলংকা  দুটি টেস্ট ম্যাচ খেলেছে।  কিন্তু এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি এ দল দুটি। যার কারণে তাদের পয়েন্ট শূন্য।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!