ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শিবলির অদম্য সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০২, ১৭ ডিসেম্বর ২০২৩
শিবলির অদম্য সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ
ছবি: সংগৃহীত

যুব এশিয়া কাপের প্রথম শিরোপার খোঁজে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পেয়েছে টাইগার যুবারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৮২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

ফাইনালের লড়াইয়ে টস জিতে টাইগার যুবাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আমিরাত অধিনায়ক আফজাল খান। এদিন ৭ রানের বেশি করতে পারেননি ওপেনার জিসান আলম। শুরুতে উইকেট হারানো দলের হাল ধরেন আশিকুর রহমান শিবলি ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান।

Advertisement

দ্বিতীয় উইকেটে শিবলি ও রিজওয়ান ১২৫ রানের বড় জুটি গড়েন। ব্যক্তিগত ৬০ রানে আউট হন রিজওয়ান। এরপর তৃতীয় উইকেটে আসে ৮৬ রান। যেখানে ৪০ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস উপহার দেন আরিফুল।

ইনিংসের শেষদিকে অধিনায়ক রাব্বি ছাড়া আর কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তবে সবাইকে ছাপিয়ে এদিনও আলো ছড়িয়েছেন শিবলি। ১২৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এ ওপেনার। 

শেষ পর্যন্ত ১৪৯ বলে ১২৯ রান করেন শিবলি। যুব এশিয়া কাপের চলতি আসরে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। আরব আমিরাতের হয়ে আয়মান আহমেদ চারটি, এমিদ রহমাদ দুটি এবং হার্দিক পাই ও ধ্রুব পরশর একটি করে উইকেট লাভ করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!