ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রোটিয়াদের বিপক্ষে ভারতের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:২৮, ২৪ ডিসেম্বর ২০২৩
প্রোটিয়াদের বিপক্ষে ভারতের টেস্ট দল ঘোষণা
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকা সফরে গেছে ভারতীয় দল। যেখানে দুই দলের লড়াই শুরু হয়েছিল টি-২০ সিরিজ দিয়ে। সংক্ষিপ্ত ফরম্যাটের এ সিরিজে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১-১ সমতায় শেষ করে টিম ইন্ডিয়া।

এরপর ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারত। সদ্য সমাপ্ত সিরিজের শেষ ওয়ানডেতে সাঞ্জু স্যামসনের শতকে ভর করে ২-১ ব্যবধানে একদিনের সিরিজ নিজেদের নামে করে নেয় লোকেশ রাহুলের দল। সাদা বলের ক্রিকেটের পর এবার লাল বলের সিরিজে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ৩ জানুয়ারি। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Advertisement

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার, অভিমন্যু ঈশ্বরণ, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ (সহ অধিনায়ক), মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা, শ্রীকর ভারত।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!