পাকিস্তানি পেসারদের কাণ্ডে ‘অবাক’ স্টার্ক
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছে পাকিস্তান দল। এরই মধ্যে অজিদের কাছে পার্থ টেস্ট হেরেছে সফরকারীরা। আগামী ২৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। এর আগে পাকিস্তানের পেস দুর্বলতা নিয়ে মুখ খুলেছেন অজি পেসার মিচেল স্টার্ক।
এবারের অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের পেসারদের গতির অভাব বেশ ভাবাচ্ছে। দলটির কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস প্রশ্ন তুলেছেন পেসারদের গতি। একই প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কও।
স্টার্ক বলেন, ‘আমি মনে করি সবাই পাকিস্তানের বোলারদের নিম্ন গতিতে কিছুটা অবাক হয়েছে। যে সব বোলার ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে তাদের গতি যদি হঠাৎ কমে যায় তাহলে তো চোখে পড়বেই!’
.png)
অস্ট্রেলিয়ার আরো বলেন, ‘আপনি যদি স্কটল্যান্ডের বোলারদের দিকে তাকান দেখবেন তারাও অনেক গতিতে বল করতে পারে। পাকিস্তানের পেসাররা সব সমইয় গতির দিক থেকে শীর্ষে ছিল, অথচ চলতি সিরিজে তাদের গতি কমে গেছে।'
এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া সফরে ফাস্ট বোলিং নিয়ে সব সময়ই রোমাঞ্চিত থাকি। এবার এমন কিছু দেখছি না। আমি দেখছি, মিডিয়াম পেসার, স্লো-মিডিয়াম পেসার, অলরাউন্ডার। প্রকৃত গতিময় কোনো বোলার নেই। মানুষ দেখতে আসে পাকিস্তানি পেসাররা দ্রুতগতিতে দৌড়ে আসছে এবং ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করছে। এবার সেটি দেখছি না।’