ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেদিন থেকে পাওয়া যাবে বিপিএলের টিকিট, কাটবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৮, ১৬ জানুয়ারি ২০২৪
যেদিন থেকে পাওয়া যাবে বিপিএলের টিকিট, কাটবেন যেভাবে
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠবে আগামী ১৯ জানুয়ারি। সেই হিসেবে টুর্নামেন্টের পর্দা উঠতে আর মাত্র দুদিন বাকি রয়েছে। এরই মধ্যে বিপিএলের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা। এই টিকিটে ম্যাচ দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ডের গ্যালারিতে বসে। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ দাম ২ হাজার ৫০০ টাকা।

এছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে দেড় হাজার টাকায়। ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে ৮০০ টাকায়। নর্থ ও সাউথ এই দুই স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। 

Advertisement

এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স। 

এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে সামনে রেখে আজ থেকে পাওয়া যাচ্ছে টিকিট। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটে রয়েছে টিকিট কাউন্টার। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকবে। এমনকি ম্যাচের দিনও টিকিট পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!