পর্দা উঠছে যুব বিশ্বকাপের, বাংলাদেশের খেলা যেদিন
দক্ষিণ আফ্রিকায় আজ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের লড়াই। যুবাদের এই মেগা আসরে অংশ নেবে ১৬ দল। যারা ৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে। আর সবমিলিয়ে টুর্নামেন্টে ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি।
এবারের আসরে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মোকাবিলা করতে হবে তাদের। আসরের দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে টাইগার যুবারা। আর এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে মাহফুজুর রহমান রাব্বির দল।
দুদিন পরই আয়ারল্যান্ডকে মোকাবিলা করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা।
.png)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড-
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী ও মারুফ মৃধা।
স্ট্যান্ড বাই- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।