বিরাটের অনুপস্থিতিতে কপাল খুলেছে ইন্দোরের ক্রিকেটার রজত পতিদার। ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে প্রথম দুই টেস্টে ডাক পেয়েছে ব্যাঙ্গালুরুর হয়ে খেলা ৩০ বছর বয়সী এ ব্যাটার।
কোহলির বদলে অভিজ্ঞ কাউকে না নিয়ে রজতকে দলে নেয়ার বিষয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন,‘ সব সময় অভিজ্ঞদের দিকে ঝুঁকলে নতুনরা সুযোগটা পাবে কীভাবে!’
.png)
ভারতের অধিনায়ক বলেন, ‘আমরা আসলে অভিজ্ঞ কাউকে নেয়ার কথা ভেবেছিলাম। তাহলে ওরা (রজতদের মতো ক্রিকেটাররা) সুযোগটা পাবে কীভাবে? আর তারা (রজত) যত রান করেছে, যত ম্যাচ জিতেছে তাতে তাদের অনভিজ্ঞ বলা যায় কিনা তা নিয়েও প্রশ্ন আছে।’
রজত প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ হাজারের ওপর রান করেছেন। ১২টি ফাস্ট ক্লাস সেঞ্চুরি করেছেন তিনি। সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১৫৮ বলে ১৫১ রানের ইনিংস খেলেছেন তিনি।
যদিও দলে ডাক পাওয়া মানেই একাদশে ডাক পাওয়া নয়। ভারতের স্কোয়াডে আছেন উইকেটরক্ষক-ব্যাটার কেএস ভারত ও ধ্রুব জুরেল। এদের মধ্যে উইকেটরক্ষক হিসেবে একজন প্রথম টেস্টে খেলবেন বলে নিশ্চিত করে দিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
আগামীকাল থেকে হায়দরাবাদে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। এরপর যথাক্রমে ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনম, ১৫ ফেব্রুয়ারি রাজকোট, ২৩ ফেব্রুয়ারি রাচি ও ৭ মার্চে ধর্মশালায় মুখোমুখি হবে দুদল।