এই মন্তব্য নিয়ে ক্রিকেট পাড়ায় কম আলোচনা চলছে না। এর মধ্যে শুক্রবার (২৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফী। এ সময় বিভিন্ন আলোচনা-সমালোচনা নিয়ে কথা বলেন মাশরাফী।
মাশরাফী বলেন, ‘শুধু আমার বিষয় না। আপনার লেখার জন্য হয়তো... কিন্তু ছয়টা প্রশ্ন পেলাম আমাকে নিয়ে। মাশরাফী এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না। আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনের ১০ বছর সার্ভিস দেবে, থিংক অ্যাবাউট দেম।’
.png)
এরপর তিনি বলেন, ‘মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কী উন্নতি হবে, সেগুলো চিন্তা করতে হবে আপনাদের। সেগুলোই মানুষকে জানাতে হবে। আমি নিজেও খেলতে চাইনি যেহেতু পুরো ফিট না। তবে ওই যে বললাম সবকিছুতে যদি কিন্তু থাকে। কিছু চাওয়া, কিছু পাওয়ার ব্যাপার থাকে।’
একসময়ের জাতীয় দলের সতীর্থ আশরাফুল প্রসঙ্গে মাশরাফী বলেন, ‘আমি কোনোদিন আমার ক্যারিয়ারে পাল্টা আক্রমণ করিনি। অবশ্যই খেলাধুলায় মানুষ ভালোটাই চায়। সব সময় যারা জয়ী হয় তাদেরই চিন্তা করে, ওদেরই মনে রাখে। এটা খুব স্বাভাবিক।’
মাশরাফী যোগ করেন, ‘শুধু ক্রিকেটে নয়, জীবনের যেকোনো ক্ষেত্রেই দেখবেন, যদি আপনি ভালো করেন, সেটাই মানুষ এসে বলবে। খারাপকে কেউ কখনো গ্রহণ করে না। সুতরাং এখানে উত্তর দেওয়ার কিছু নেই। এখানে আমরা যারা খেলছি, তারা চেষ্টা করছি সাধ্যমতো।’