অবিশ্বাস্য এক জয়ের আগে তৃতীয় দিনে মজার এক কাণ্ড ঘটিয়েছেন উইন্ডিজ ব্যাটসম্যান কাভেম হজ। স্টাম্প মাইকে তিনি টিভি আম্পায়ারের কাছে বার্তা পাঠান অনেকটা ফোনকলে কথা বলার মতো করে। পরবর্তীতে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। যা নিয়ে নেটিজেনরা হাস্যরসে মেতেছেন।
"Give me your best bail angle!"
— cricket.com.au (@cricketcomau) January 27, 2024
🤣 #AUSvWI pic.twitter.com/nuDsvsSabO
.png)
শনিবার ম্যাচের পানি বিরতির সময় ঘটনাটি ঘটে। তখন এক মাঠকর্মী স্টাম্পের বেল পরিবর্তন করছিলেন। সতীর্থরা যখন পানি পানে ব্যস্ত, তখন হঠাৎ সেখানে মাঠকর্মীর দিকে এগিয়ে যান হজ। সেখানে গিয়ে ২৫ বছর এই ক্রিকেটার টিভি আম্পায়ারের উদ্দেশে কথা বলতে থাকেন। যা শুনে মাঠকর্মীও হাসি থামাতে পারেননি।
স্টাম্পের মাইকে হজ বলছিলেন, ‘টিভি আম্পায়ারকে বলছি, আমরা আপনার কাছে (স্টাম্পের) বেল পরিবর্তনের রিভিউ (আবেদন) করছি। আমাদের জন্য সেরা বেল দিন, যেটি দেখতে সুন্দর ও ভালো মনে হবে।’ হজের এই আচরণে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।