অন্যদিকে, এবারের বিপিএলে হারের হ্যাটট্রিক করেছে সিলেট। স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজিটির ড্রেসিংরুমে স্নায়ুচাপ রয়েছে। তবে কক্ষপথে ফিরতে মরিয়া মাশরাফী বিন মোর্ত্তজার দলটি।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সিলেট-চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট দলপতি মাশরাফী বিন মোর্ত্তজা।
.png)
সিলেট একাদশ: মাশরাফী বিন মোত্তর্জার (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, তানজিম হাসান সাকিব, দুশন হেমান্ত, রেজাউর রহমান রাজা ও রায়ান বার্ল।
চট্টগ্রাম একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, তানজিদ হাসান, শাহাদত হোসেন, নাজিবউল্লাহ জাদরান, সৈকত আলী, থমাস চার্লস ব্রুস, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।