আইএল টি-২০ ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে প্রস্তাব পান শামার জোসেফ। কিন্তু ইনজুরির কারণে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে না পারলেও পিএসএলে খেলবেন তিনি। যেখানে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন এ ডানহাতি পেসার।
সোমবার বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি পেশওয়ার জালমি। মূলত, তাকে পিএসএলের নবম আসরের জন্য চুক্তিভুক্ত করার কথা জানায় তারা।
.png)
জানা গেছে, ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের বদলি হিসেবে শামারকে নেয়া হয়েছে। পিএসএলের আগেই আইএল টি-২০ দিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়ে যেত তার, কিন্তু ব্রিসবেন টেস্টেই পাওয়া পায়ের চোট কয়েকদিনের জন্য তাকে ছিটকে দিয়েছে।
এবার অস্ট্রেলিয়া সিরিজে অ্যাডিলেড টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এক সময় নৈশ-প্রহরীর চাকরি করা শামার। অভিষেকেই তিনি নেন পাঁচ উইকেট, নিজের প্রথম বলেই আউট করেন স্টিভেন স্মিথের মতন ব্যাটারকারকে।
তবে শামার দুনিয়া কাঁপিয়েছেন ব্রিসবেনে। গ্যাবায় অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেন ঝাঁজালো স্পেলে। ৬৮ রানে নেন ৭ উইকেট। তার নৈপুণ্যে ২৬ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জেতার আনন্দে ভাসে ওয়েস্ট ইন্ডিজ।