এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৬.৪ ওভারে বিনা উইকেটে ৬১ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর দলপতি নুরুল হাসান সোহান। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রনি তালুকদার ও রেজা হেনড্রিকস। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা।
.png)
এখন রনি ২৪ ও রেজা ৩০ ব্যাটিং করছেন।
রংপুর একাদশ: নুরুল হাসান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, মাহেদী হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, আশিকুর জামান, টম মুরস, জিমি নিশাম, রেজা হেনড্রিকস ও ইমরান তাহির।
চট্টগ্রাম একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), জস ব্রাউন, শাহাদত হোসেন, সৈকত আলী, টম ব্রুস, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, সালাউদ্দিন শাকিল, কার্টিস ক্যাম্ফার ও বিলাল খান।