ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুর্ঘটনার কবলে রিয়াল মাদ্রিদ, বড় অঙ্কের ক্ষয়ক্ষতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
দুর্ঘটনার কবলে রিয়াল মাদ্রিদ, বড় অঙ্কের ক্ষয়ক্ষতি
ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে অংশ নিতে জার্মানিতে রয়েছে রিয়াল মাদ্রিদ। সেখানে আজ রাতে স্বাগতিক লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে লস ব্ল্যাঙ্কোসরা। কিন্তু এর আগে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে রিয়ালের ফুটবলাররা।

জার্মানিতে পৌঁছে বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে খেলোয়াড়, কোচ আর স্টাফদের বহনকারী বাসটি দুর্ঘটনার শিকার হয়। টিম বাস ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা কেউ আহত হননি।

বিমানবন্দরে ধর্মঘট চলায় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বহনকারী বিমানটি লাইপজিগের পাশের শহর এরফুর্টের বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে টিম হোটেলের দূরত্ব ১৫০ কিলোমিটারের হওয়ায় বাসেই যাচ্ছিল স্প্যানিশ ক্লাবটি। রিয়াল মাদ্রিদের বাসটি হোটেলে যাওয়ার পথে একটি প্রাইভেট কার লেন পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রিয়ালের টিম বাসে।

Advertisement

বাসটির সামনের দিকটি ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা কেউ আহতও হননি। তবে গাড়িটির প্রায় ৩ হাজার ইউরোর মতো ক্ষতি হয়েছে। প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগার পর বাস থেকে নেমে আসেন রিয়ালের খেলোয়াড়, কোচ আর স্টাফরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!