ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
স্প্যানিশ লা লিগা

পয়েন্ট খুইয়ে অসন্তুষ্ট আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
পয়েন্ট খুইয়ে অসন্তুষ্ট আনচেলত্তি
কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

লা লিগায় শেষ পাঁচ ম্যাচের দুটিতে ড্র। নিজেদের সবশেষ ম্যাচে তো এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে পয়েন্ট খুইয়ে তো অসন্তুষ্ট রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

এস্তাদিও দে ভালিকাসে স্বাগতিক রায়ো ভায়েকানোর মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। 

প্রথমার্ধেই সমতা ফিরিয়ে রিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে রায়ো ভায়েকানো। পয়েন্ট তালিকায় আরো এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করায় অসন্তুষ্টি আছে কার্লো আনচেলোত্তির। 

Advertisement

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন হোসেলু। পরে ২৭তম মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান রাউল তমাস। আর দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ নষ্ট করে রিয়ালের আক্রমণভাগ। ভিনিসিয়ুস জুনিয়র এদিন ছিলেন নিজের ছায়া হয়েই। 

ভায়েকানোকে হারাতে পারলে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যেতে পারত রিয়াল। কিন্তু এখন এক ম্যাচ বেশি খেলে রিয়াল এগিয়ে আছে ৬ পয়েন্টে। আজ রাতে জিরোনা নিজেদের ম্যাচ জিতলে ব্যবধান নেমে আসবে তিনে।

পয়েন্ট হারানোর পর কার্লো আনচেলোত্তি বলেন, ‘এমন ফলাফলে আমরা সন্তুষ্ট নই। পেনাল্টির আগ পর্যন্ত আমরা ভালো খেলছিলাম, এরপর আমাদের খেলা বদলে যায় এবং আমরা স্নায়ুচাপে ভুগতে থাকি। এখানে খেলা সব সময়ই কঠিন। অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। রায়ো ভালো খেলেছে। এক পয়েন্ট পাওয়ায় আমরা সন্তুষ্ট নই।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!