ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বেলিংহামকে ছাড়াই মানিয়ে নেবে রিয়াল: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
বেলিংহামকে ছাড়াই মানিয়ে নেবে রিয়াল: আনচেলত্তি
ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটপর্ব শুরু হচ্ছে আজ। প্রথম দিনেই মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। যেখানে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব লাইপজিগ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিয়ালের হয়ে খেলতে পারবেন না জুড বেলিংহাম। ইনজুরির কারণে নকআউট পর্বের প্রথম খেলাই মিস করবেন এই ইংলিশ তারকা।

গত শনিবার লা লিগার জিরোনার বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন বেলিংহাম। ম্যাচের ৫৭তম মিনিটে তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। এই ম্যাচে জিরোনাকে ৪-০ গোলে দিলেও বেলিংহামের ইনজু্রিতে বড় দুঃসংবাদ পায় রিয়াল। 

Advertisement

ধারণা করা হচ্ছে, আগামী তিন সপ্তাহ স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে খেলতে পারবেন না ইংলিশ মিডফিল্ডার। তবে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, বেলিংহামকে ছাড়াই খেলার মাঠে মানিয়ে নিতে পারবে রিয়াল। এ নিয়ে চিন্তা করছে না তার দল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘যারা এখানে নেই আমরা তাদের (খেলোয়াড়দের) কথা ভাবি না। যারা আছে তাদের নিয়ে চিন্তা করাটাই বেশি যুক্তিযুক্ত। বেলিংহাম ছাড়া আমরা (এই মৌসুমে) চারটির মধ্যে চারটি ম্যাচ জিতেছি। যারা তার স্থলাভিষিক্ত হয়েছে তারা ভালো করেছে, ব্রাহিম (দিয়াজ) বা হোসেলু।’

আনচেলত্তি আরো বলেন, ‘বেলিংহাম একজন খুব ভালো খেলোয়াড়। যেমন (থুবো) কর্তোয়া, (এডার) মিলিতাও, (ডেভিড) আলাবা...। কিন্তু আগামীকাল (আজ) এটি আরো বেশি অনুপ্রাণিত হওয়ার সুযোগ।’

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর এই ম্যাচটি হবে লাইপজিগের মাঠে। রাত ২টায় খেলা দেখাবে সনি স্পোর্টস ২।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!