ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপ অ্যারচারিতে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
এশিয়া কাপ অ্যারচারিতে ফাইনালে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে চলমান এশিয়া কাপ স্টেজ-১ র‌্যাংকিং টুর্নামেন্টের দুটি ইভেন্টের স্বর্ণের লড়াইমঞ্চে উঠেছে বাংলাদেশ। ইলিমিনেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুটি ফাইনালই অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার ইরাকের বাগদাদে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে উজবেকিস্তানকে ৫-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠে লাল-সবুজের অ্যারচাররা। লাল সবুজের বাংলাদেশের হয়ে খেলেছেন সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফ।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ড্র করে বাংলাদেশ ও পাকিস্তান। পরে উভয় দলের অ্যারচাররা একটি করে তির ছোড়ে। এতে পাকিস্তানকে ১৭-১৫ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

Advertisement

পরে সেমিফাইনালে ৫-৩ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ। তবে মেয়েদের দলগত ইভেন্টে ফাইনালে যেতে না পারলেও সরাসরি সেমিফাইনালে খেলেছিল মেয়েদের দল। কিন্তু সেমিতে উজবেকিস্তানের কাছে ৩-৫ সেটে হেরে যান তারা।

রোববার ব্রোঞ্জের লড়াইয়ে স্বাগতিক ইরাকের বিপক্ষে লড়বেন দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু ও ফামিদা সুলতানারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!