ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসির টেস্ট র‌্যাঙ্কিং

রুটের বড় লাফ, বাকিরা কোথায়?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
রুটের বড় লাফ, বাকিরা কোথায়?
ছবি- সংগৃহীত

ভারত সফরের শুরুতে নিজেকে হারিয়ে খুঁজেছেন ইংলিশ ব্যাটার জো রুট। তবে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টে নিজের ছায়া থেকে বেরিয়ে আসেন তিনি। তাকে নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, ঠিক তখনই রাঁচিতে হাঁকান দারুণ এক সেঞ্চুরি। 

রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ১২২ রানের সেই ইনিংসে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে জায়গা পেয়েছেন রুট। একই টেস্টে ভারতের জয়ের নায়ক ধ্রুব জুরেলও দিয়েছেন বড় লাফ।

সিরিজের চতুর্থ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে দুই ধাপ এগিয়ে ফের তিন নম্বরে জায়গা পেয়েছেন রুট। তাকে জায়গা করে দিতে গিয়ে এক ধাপ করে নেমে গেছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল (৪) ও পাকিস্তানের বাবর আজম।

ইংল্যান্ড সিরিজ শুরুর আগে র‍্যাঙ্কিংয়ের ৬৯ নম্বরে ছিলেন যশস্বী জসওয়াল। আগের দুই টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো এই ওপেনার রাঁচি টেস্টে দুই ইনিংসের একটিতেও সেঞ্চুরি করতে না পারলেও আরও তিন ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছে। আর রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ৩৯ রানের ইনিংসে ভারতকে জয় এনে দেওয়া ধ্রুব জুরেল র‍্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৯ নম্বরে।

ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি টেস্টের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন। তার অবস্থান তালিকার ১৭ নম্বরে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: জো রুট
লিংক সফলভাবে কপি হয়েছে!