সোমবার ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারের ম্যাচে মন্ট্রিলের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। যেখানে সফরকারীদের কাছে ৩-২ গোলে হেরে চলতি মৌসুমে প্রথম পরাজয় দেখেছে মায়ামি। এদিন গ্যালারিতে বসে স্ত্রীর সঙ্গে দলের হার দেখতে হয়েছে লিওনেল মেসিকেও।
প্রথম তিন ম্যাচে অপরাজিত থাকা দলটি আজ শুধু মেসিকেই বিশ্রাম দেয়নি, প্রথম পছন্দের একাদশের আরো বেশ কজনকে আজ শুরুতে নামাননি মার্তিনো। তার ফল দ্রুতই পেয়েছেন তিনি।
.png)
মেসি-লুইস সুয়ারেজ-সার্জিও বুসকেটসদের ছাড়া খেলতে নেমে ১৩ মিনিটে গোল হজম করে বসে মায়ামি। মন্ট্রিলের হয়ে গোলটি করেন ফার্নান্দো আলভারেজ। প্রথমার্ধে আর কোনো গোল না হলে দুই দল বিরতিতে যায়। গোল শোধ দিতে বিরতির পর বুসকেটসকে মাঠে নামিয়ে দেন মার্তিনো। তার সুফলও পায় দল। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ৭১তম মিনিটে গোল শোধ করে মায়ামি।
লওসন সান্ডারল্যান্ডের সহায়তায় দলকে সমতায় ফেরান লিয়োন্দ্রো ক্যাম্পানা। তবে সমতাটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মায়ামি। ৪ মিনিট পরেই দ্বিতীয় গোল হজম কর বসে তারা।
ম্যাচের ৭৫তম মিনিটে মন্ট্রিলকে লিড এনে দেন মাতিয়াস কোকারো। এর ৩ মিনিট পর তৃতীয় গোলও পেয়ে যায় মন্ট্রিল। আর ৭৮তম মিনিটে জোসেফ মার্তিনেজের ক্রস থেকে গোলটি করেন সুনুসি ইব্রাহিম। তার আগে ম্যাচে ফিরতি সুয়ারেজও মাঠে নামেন।
সুয়ারেজ নামলেও কোনো লাভ হয়নি। শেষদিকে শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে মায়ামি। ৮০তম মিনিটে দুই স্প্যানিশ জর্দি আলবা ও বুসকে৬সের যুগলবদন্দীতে ব্যবধান কমায় মায়ামি। মিডফিল্ডার বুসকেতসের পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার আলবা।
এরপর আর কোনো গোল করতে না পারলে লিগে প্রথম হারের স্বাদ পায় মায়ামি। প্রতিপক্ষের কাছে ৩-২ গোলে হারলেও ইস্টার্ন কনফারেন্সে এখনো শীর্ষে রয়েছে মায়ামি। ৪ ম্যাচে ৭ পয়েন্টে এক নম্বরে তারা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট মন্ট্রিল, কলম্বাস, নিউইয়র্ক রেড বুলস ও টরেন্টোর। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় মেসিরাই শীর্ষে আছে।