অপরদিকে সিরিজে ফিরতে হলে শ্রীলংকার জয় ছাড়া ভিন্ন ভাবার কিছু নেই। আজকের ম্যাচেরও দ্বিতীয় ইনিংসে শিশির প্রভাব ফেলতে পারে। স্বাভাবিকভাবে টস জয়ী দল তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে চাইবে। তাতে রান তাড়া করা সহজ হবে।
যদিও চট্টগ্রামে ফ্রেশ উইকেটে রান ভালো হয়। শুরুতে ব্যাটিং করা দলের সামনে বড় রান করার সুযোগ থাকবে। টস ভাগ্যের দিকে তাকিয়ে সিরিজ নিশ্চিত করার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ।
.png)
সৌম্য সরকার ও লিটন দাস প্রথম ম্যাচে রান পাননি। তারপরও একাদশে টিকে যেতে পারেন সৌম্য। কারণ টিম ম্যানেজমেন্ট তার থেকে কয়েক ওভারের বোলিং পাবে। চট্টগ্রামে শিশিরের প্রভাবের কারণে নিয়মিত বোলাররা অনেক সময় মোমেন্টাম হারাতে পারেন। সৌম্য’র তখন হাত ঘোরাতে হতে পারে। তাকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবেই দলে নেয়া হয়েছে। এছাড়া তাইজুল ইসলামও টিকে যেতে পারেন দ্বিতীয় ওয়ানডে ম্যাচে।
শ্রীলংকা একাদশেও পরিবর্তনের সম্ভাবনা কম। দুই ওপেনারই গত ম্যাচে রান পেয়েছেন। যদিও তা বড় হয়নি। মিডলে আসালঙ্কা-সামারাবিক্রমা রান না পেলেও তারা দলের নিয়মিত সদস্য। বোলিং আক্রমণেও এক পরিবর্তন আনতে পারে শ্রীলংকা। স্পিন আক্রমণে ডানহাতি অফ স্পিনার মহেশ থিকসানাকে বসিয়ে বাঁ-হাতি স্পিনার দুনিথ ভেল্লালাগেকে সুযোগ দেওয়া হতে পারে। পেস আক্রমণে পরিবর্তনের সম্ভাবনা কম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা ও দুনিথ ওয়েল্লালাগে।