‘আশা করি, কোহলিকে বিশ্বকাপ দলে রাখবে না ভারত’
আগামী জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ। সীমিত ওভারের এই বৈশ্বিক টুর্নামেন্টকে ঘিরে তোড়জোড় শুরু করে দিয়েছে দলগুলো। ক্রিকেটারদের প্রস্তুত করতে নানা পরিকল্পনা সাজাচ্ছে ক্রিকেটের পরাশক্তি দেশগুলো। তারই অংশ হিসেবে আইপিএলকে সেরা প্রস্তুতির মঞ্চ ভাবছেন তারা।
আসন্ন টি-২০ বিশ্বকাপকে ঘিরে বড় স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট দল। আর এজন্য আইপিএলেই খেলোয়াড় তৈরিতে মনোযোগ দিয়ে দেশটির ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টের সেরা পারফর্মাররা যে বিশ্বকাপ দলে বিবেচিত হবেন তাতে কোনো সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই ২০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলে কারা থাকবেন তা নিয়ে তাই এর মধ্যে চলছে তুমুল আলোচনা।
এই আলোচনাতে যোগ দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে বিরাট কোহলির অস্ট্রেলিয়ান সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল। এই ব্যাটার কৌতূক করে বলেছেন, ‘তার আশা ভারত তাদের দলে কোহলিকে রাখবে না, তাহলে প্রতিপক্ষ দলে একজন কঠিন খেলোয়াড় কমবে।’
.png)
চলতি আইপিএলে এখন অবধি ৩১৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। যদিও তার দল জিতেছে স্রেফ এক ম্যাচ। বাকিদের তুলনায় তার ১৪১.৭৭ স্ট্রাইকরেট যথেষ্ট কিনা এই প্রশ্নও প্রবল। চলতি আসরে প্রথম সেঞ্চুরি করলেও ৬৭ বলে সেঞ্চুরি করায় সমালোচনায় পড়েন কোহলি, আইপিএলের ইতিহাসে যৌথ মন্থর সেঞ্চুরির প্রভাব ম্যাচে পড়েনি দল হারায়।
ম্যাক্সওয়েল বলেন, ‘আমার বিপক্ষে খেলা সবচেয়ে কঠিন খেলোয়াড় বিরাট কোহলি।’
তিনি বলেন, ‘২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে মোহালিতে আমাদের বিপক্ষে যে ইনিংস সে (কোহলি) খেলেছিল, আমার বিপক্ষে খেলা কোন ব্যাটারের এখনো পর্যন্ত সেরা ইনিংস এটি। কি করা দরকার সেই সম্পর্কে তার সতর্কতা স্রেফ অভূতপূর্ব। আশা করছি ভারত তাকে স্কোয়াডে নিবে না (বিশ্বকাপের), কারণ তার বিপক্ষে না খেলা দারুণ হয়।’