ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে প্লে অফের দৌড়ে যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৫, ৪ মে ২০২৪
আইপিএলে প্লে অফের দৌড়ে যারা
ফাইল ছবি

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বর্তমানে চলছে টুর্নামেন্টটির ১৭তম আসর। যেখানে শিরোপার লড়াইয়ে খেলছে ১০ দল। আসরে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭৪টি। এরই মধ্যে শেষ হয়েছে ৪২টি ম্যাচ।

প্রতিটি দলই ১৪টি ম্যাচের মধ্যে ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। শুধু মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস ১১টি করে ম্যাচ খেলেছে। বাকি কয়েকটি ম্যাচে স্পষ্ট হয়ে যাবে প্লে-অফে জায়গা করে নেবে কোন চারদল। জয় পরাজয়ের নিরিখে প্লে-অফের দৌড়ে এখন এগিয়ে রয়েছে কারা সেটাই আলোচ্য বিষয়।

আইপিএলের গ্রুপ পর্বে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। শুক্রবার মুম্বাইকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখে কলকাতা নাইট রাইডার্স। দু’টি দলই ১০টি করে ম্যাচ খেলেছে। রাজস্থানের ৮ জয়ের বিপরীতে কলকাতার জয় ৭টিতে।

Advertisement

যেহেতু এই দু’দলের একে অপরের বিপক্ষে ম্যাচ রয়েছে, তাই শীর্ষে যাবে কোন দল তার লড়াই চলমান। তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দু’দল হলো লখনৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। উভয়েই ১০টি করে ম্যাচ খেলে ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছে। ফলে প্লে-অফের দৌড়ে এই চার দল সব থেকে এগিয়ে।

তবে নীচের দিকে থাকা দলগুলোও প্লে-অফের দৌড়ে রয়েছে। কারণে এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি। এখন পর্যন্ত সুযোগ রয়েছে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের। তারা ১০ ম্যাচ থেকে ৫ ম্যাচে জয়লাভ করে ১০ পয়েন্ট ঝুলিতে পুরে অবস্থান করছে টেবিলের পঞ্চম স্থানে। 

ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসেরও পয়েন্ট ১০ হলেও তারা ১১টি ম্যাচ খেলেছে। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। উভয়ের ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট। ১০টি করে ম্যাচ খেলেছে দু’দলই। এই দলই প্রথম চারে ওঠার চেষ্টা করবে। তবে কঠিন লড়াই এই দু’দলের সামনে।

পয়েন্ট টেবিলের শেষ দু’টি দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১১ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে মুম্বাই। ব্যাঙ্গালুরুর ১০ ম্যাচে জয় তিনটিতে। এই দুই দলের পক্ষে প্লে-অফে ওঠার রাস্তা সব থেকে কঠিন। বাকি সব ম্যাচ জিতলেও প্লে-অফে ওঠা কঠিন এই দুই দলের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!