ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেই মধুর সময়ে ফিরতে চান মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ৪ মে ২০২৪
সেই মধুর সময়ে ফিরতে চান মাহমুদউল্লাহ
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে জয়ের পর শনিবার অনুশীলনের কোনো সূচি রাখেনি বাংলাদেশ। চট্টগ্রামে টিম হোটেলে বিশ্রামে সময় কাটছে টিম টাইগার্সের। 

এদিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোনো একটি ছবি শেয়ার করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কী এক মধুর সময় ছিলো! ফিরিয়ে আনা যাক মুহূর্তগুলো।’

Advertisement

মাহমুদউল্লাহর শেয়ার করা ছবিটি ২০১৯ বিশ্বকাপের। ইংল্যান্ডে তোলা সেই ছবিতে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে আছেন রিয়াদ নিজে। অর্থাৎ দেশের ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব’ নাম পেয়েছিলেন যারা, সেই পাঁচ ক্রিকেটার।

পঞ্চপাণ্ডবের মধ্যে স্রেফ রিয়াদই আছেন জিম্বাবুয়ে সিরিজে। সবকিছু ঠিক থাকলে সিরিজের শেষ দুই ম্যাচে খেলবেন সাকিব আল হাসান। আর পঞ্চপাণ্ডবের বাকি তিনজন আনুষ্ঠানিকভাবে টি-২০ থেকে অবসর নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!