ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ-২০২৪

‘এটা টি-২০ ক্রিকেট, যেকোনো কিছুই ঘটতে পারে’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৭, ৬ মে ২০২৪
‘এটা টি-২০ ক্রিকেট, যেকোনো কিছুই ঘটতে পারে’
জোনাথন ক্যাম্পবেল

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তেও বাংলাদেশের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে জিম্বাবুয়ে। দল হারলেও অভিষেক ম্যাচে ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন জোনাথন ক্যাম্পবেল। ২৪ বলে ৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই রোডেশিয়ান।

রোববার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্যাম্পবেল প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের পেসারদের। তিনি বলেন, ‘আসলে দুই দলের পেসাররাই দারুণ। শরিফুল দারুণ বোলিং করেছে শুরুতে। বল সুইং করিয়েছে। একই কাজ তাসকিনও করেছে। ভালো গতিতে বল করেছে সে। আমাদের দুই পেসারও পাওয়ারপ্লেতে ভালো করেছে।’

মাঝের সময়ে নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে এই ক্রিকেটার বলেন, ‘আসলে আমরা নিজেদের ম্যাচে রাখতে চেয়েছিলাম। এটা টি-২০ ক্রিকেট, এখানে যেকোনো কিছুই ঘটতে পারে (হাসি)। শুধু নিজেদের খেলার মাঝে ধরে রাখো, রান রেটটাকে যত বেশি বাড়ানো যায় সে চেষ্টা করো যেন তারা ভুল করে বসে।’

Advertisement

সিরিজের আগামী ম্যাচগুলোতে আরো রানের আশা ক্যাম্পবেলের, ‘(উইকেট) ভালো। ভালো উইকেট। উইকেট নিয়ে খুশি। সিরিজ আগালে হয়ত বড় রান হবে। সবাই কন্ডিশন বুঝতে পারবে আরো ভালোভাবে তখন আরো রান হবে।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটের স্বস্তির জয় পেয়েছে টিম টাইগার্স। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকলো স্বাগতিকরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!