ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বড় চমক রেখে ফ্রান্সের ইউরোর দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫১, ১৭ মে ২০২৪
বড় চমক রেখে ফ্রান্সের ইউরোর দল ঘোষণা
ছবি- সংগৃহীত

আগামী ১৪ জুন থেকে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াই। এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৫ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল দল। যেখানে নেতৃত্ব ভার তুলে দেওয়া হয়েছে কিলিয়ান এমবাপ্পের কাঁধে।

ইউরোর সেরার লড়াইয়ে ফ্রান্স দলে সবচেয়ে বড় চমক ফারল্যান্দ মেন্দি ও এন’গোলে কান্তে। দুজনকেই দুই বছর পর স্কোয়াডে ডেকেছেন কোচ দিদিয়ের দেশম। দলে আছেন পিএসজির ২১ বছর বয়সী উইঙ্গার ব্রাডলি বারকোলা।

দেশের জার্সিতে শেষবার বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন ৩৭ বছর বয়সী অলিভিয়ের জিরু। এ ছাড়াও রিয়াল মাদ্রিদ তারকা অরেলিয়েন চুয়োমেনি ও বায়ার্ন মিউনিখের কিংসলে কোমানকেও ডাকা হয়েছে।

Advertisement

আগামী ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচ খেলবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও পোল্যান্ড।

ফ্রান্সের ইউরো স্কোয়াড-

গোলরক্ষক: আলফোন্সো আরেওলা, মাইক মাইগনান ও লোইস সাম্বা।
ডিফেন্ডার: বেঞ্জামিন পাভার্দ, ইব্রাহিম কোনাতে, দায়োত উপামেকানো, জুলেস কোন্দে, জোনাথন ক্লাউস, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ ও ফার্নান্দ মেন্দি।
মিডফিল্ডার: অরেলিয়েন চুয়োমনি, আন্তোয়ান গ্রিয়েজমান, এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, এন’গোলে কান্তে, আদ্রিয়েন রাবিওত ও ওয়ারেন জাইরে এমেরি।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, মার্কাস থুরাম, কিংসলে কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু, রান্দাল কোলো মুয়ানি, ব্রাডলি বারকোলা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!