ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ শুরুর ১০ দিন আগেও প্রাইজমানি জানে না কেউ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২০, ২১ মে ২০২৪
বিশ্বকাপ শুরুর ১০ দিন আগেও প্রাইজমানি জানে না কেউ
ফাইল ছবি

যেকোনো টুর্নামেন্টেই দর্শকদের আকর্ষণের বড় জায়গা প্রাইজমানি। উচ্চ প্রাইজমানি টুর্নামেন্টের আকর্ষণ বাড়িয়ে দেয় আলাদাভাবে। আর মাত্র ১০ দিন পর শুরু হবে টি-২০ বিশ্বকাপ। অল্প কিছুদিন বাকি থাকলেও এখনো টুর্নামেন্টের প্রাইজমানি জানায়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মূলত বিশ্বকাপের সময় আইসিসির কার্যক্রমে সন্তুষ্ট হতে না পেরে স্পন্সরশিপ থেকে সরে দাঁড়িয়েছে এমআরএফ। যে কারণে কিছুদিন পর টি-২০ বিশ্বকাপ শুরু হতে গেলেও এখনো চূড়ান্ত নয় প্রাইজমানি। আবার যার যেমন ইচ্ছা তেমন নীতির প্রস্তুতি ম্যাচের সূচিও ঘোষণা হয়েছে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ আগে।

যুক্তরাষ্ট্রে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আলোচনার সীমা নেই। জনপ্রিয়তায় তো বটেই, অবকাঠামোগতভাবেও অনেক পিছিয়ে আমেরিকা। তার উপর উপমহাদেশের সঙ্গে সময়ের ব্যবধান এতটাই যে মধ্যরাত বা ভোরে খেলা দেখাটা দর্শকদের জন্য সুবিধাজনক নয়।

Advertisement

আর তাই বিনিয়োগ নিয়ে চিন্তিত স্পন্সর প্রতিষ্ঠানগুলো। যার অংশ হিসেবে আইসিসির সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক ছিন্ন করেছে এমআরএফ। অর্থ উপার্জনের চেষ্টায় প্রতি বছর বৈশ্বিক আসর আয়োজনের যে উদ্যোগ আইসিসির, তা দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!