যত টাকায় তাসকিনকে কিনল কলম্বো স্টাইকার্স
আগামী জুলাইয়ে মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। শ্রীলংকায় লিগটি শুরু হওয়ার আগে আজ অনুষ্ঠিত হচ্ছে নিলাম। যেখানে চড়া মূল্যে দল পেয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ।
আসন্ন এলপিএলে তাসকিনকে দেখা যাবে কলম্বো স্টাইকার্সের জার্সিতে। ফ্র্যাঞ্চাইজিটি তাকে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে। বাংলাদেশি মুদ্রা মানে যা প্রায় ৫৮ লাখ টাকা।
এলপিএলে তাসকিন দল পেলেও অবিক্রিত রয়ে গেছেন বাকি দুই টাইগার উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস এবং মুশফিকুর রহিম। বিরতির আগে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে নিলামে ওঠে মুশফিকের নাম। কিন্তু অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।
অপরদিকে এলপিএলে এবারের নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটনের। তার ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। কিন্তু তার প্রতিও কোনো আগ্রহ ছিল না লিগে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর।
এর আগে একাধিকবার আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ এসেছিল তাসকিনের। কিন্তু বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি তার। যদিও জিম্বাবুয়ের টি-১০ টুর্নামেন্টে খেলেছিলেন। সেবার বল হাতে আগুন ঝরিয়েছিলেন এই টাইগার পেসার।