ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

উগান্ডাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৪, ৪ জুন ২০২৪
উগান্ডাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আফগানিস্তান
ছবি- সংগৃহীত

টি-২০ বিশ্বকাপের পঞ্চম ম্যাচে উগান্ডার বিপক্ষে লড়ছে আফগানিস্তান। যেখানে ঝোড়ো ব্যাটিং করে উগান্ডাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানরা।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে জোড়া ফিফটি করেছেন ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।

মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করে আফগানিস্তান। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা দুজন। তাদের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে উগান্ডা।

Advertisement

এ দুই ওপেনারের ব্যাট থেকে আসে ১৫৪ রান। দুই ফিফটিতে দলকে বড় সংগ্রহের পথে নেন তারা। তবে সেঞ্চুরির পথে এগোতে থাকা ইব্রাহিম জাদরান সাজঘরে ফেরালে ভেঙে যায় তাদের জুটি।

১৫তম ওভারের তৃতীয় ইব্রাহিমকে বোল্ড করেন উগান্ডার অধিনায়ক মাসাবা। আউট হওয়ার আগে ৭০ রান করেন তিনি। তার বিদায়ের পর সাজঘরে ফেরেন গুরবাজও। ৪৫ বলে ৭৬ রান করেন তিনি।

পরে ক্রিজে আসেন নাজিবউল্লাহ জাদরান। তবে উইকেটে থিতু হওয়ার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর বলার মতো কেউই পারফর্ম করতে পারেননি। শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস থামে ১৮৩ রানে।

উগান্ডার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন ব্রায়ান মাসাবা ও কসমস কয়েওয়াটা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!