ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কবে অবসর নিবেন মাহমুদউল্লাহ, জানালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৯, ১৪ জুন ২০২৪
কবে অবসর নিবেন মাহমুদউল্লাহ, জানালেন সাকিব
ফাইল ফটো

ক্যারিয়ারের শেষের শুরুতে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ রিয়াদ। আর সেখানেই উড়ন্ত ফর্মে আছেন তিনি। ব্যাট হাতে দলকে দিচ্ছেন আস্থার প্রতিদান। মাঝেমধ্যে বল হাতেও এনে দিচ্ছেন প্রয়োজন ব্রেক-থ্রু। ফর্মে থাকলেও বয়স বিবেচনায় বলা যায় ক্যারিয়ার সায়হ্নে আছেন তিনি।

বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যাটে-বলে পারফর্ম করেছেন রিয়াদ। এদিন ব্যাট হাতে ২৫ রান করার পাশাপাশি বল হাতেও একটি উইকেট নিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

ডাচদের বিপক্ষে ম্যাচ জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, মাহমুদউল্লাহ আর কত দিন বাংলাদেশের হয়ে খেলবেন বলে আপনার মনে হয়? 

Advertisement

জবাবে সাকিব বলেন,  ‘যত দিন উনি ফিট থাকেন এবং দলের জন্য পারফর্ম করবেন। আমার বিশ্বাস, মাহমুদউল্লাহ আরো অনেক দিন খেলবেন। তিনি দলের অন্যতম ফিট খেলোয়াড়। খুব ভালো ব্যাটিং করছেন, বোলিংয়েও অবদান রাখছেন।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!