ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

সুপার এইটে নামার আগে রিশাদকে অজি তারকার ‘হুঁশিয়ারি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ১৯ জুন ২০২৪
সুপার এইটে নামার আগে রিশাদকে অজি তারকার ‘হুঁশিয়ারি’
রিশাদ হোসেন

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে টাইগার লেগ স্পিনার রিশাদকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অজি তার টিম ডেভিড।

শুক্রবার অ্যান্টিগুয়া ও বার্বোডায় সুপার এইটের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি।

সুপার এইটের মহারনের আগে বিশ্বকাপে চার ম্যাচে সাত উইকেট পাওয়া রিশাদকে কঠিন বার্তাই দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিড।  

Advertisement

তিনি বলেন, ‘আমি মনে করি এটাই বিশ্বকাপের ধরন। তাই না? আপনি প্রতিটি দলের বিপক্ষে একবার খেলতে হবে। আপনি যদি ফাইনালে খেলেন তাহলে আপনি একটি দলকে দুইবার পেতে পারেন। তাই অনেকের বিপক্ষে অনেকের বিপক্ষে খেলতে পারবেন না। আপনি তাদের নিয়ে বেশি মাথা ঘামানোর সুযোগ পাবেন না। আমার মনে হয় না আমাদের দলের কেউ তার (রিশাদের) বিপক্ষে খেলেছি। আমরা তার ওপর চড়াও হবো।’

মূলত ব্যাটিংয়ের জন্যই খ্যাতি টিম ডেভিডের। তবে একই সঙ্গে তিনি অফ স্পিন করে থাকেন। এবারের বিশ্বকাপে এখন অবধি অবশ্য বল হাতে পাননি। ডেভিড জানিয়েছেন, গত ৯ মাস ধরে লেগ স্পিনটাও শিখছেন তিনি।  

ডেভিড বলেন, ‘এটা (লেগ স্পিন) দলকে আরো কিছু বিকল্প দেয়। আমি ৯ মাস আগে নেটে লেগ স্পিন করা শুরু করেছি। সত্যিই ভালো হচ্ছে। তাই বোলিং নিয়েও পরিশ্রম করছি। সত্যি বলতে আমি বোলিং উপভোগ করি। মাঠে ২০ ওভার ফিল্ডার হিসেবে দাঁড়িয়ে থাকার চেয়ে এটি আরও উপভোগ্য। ’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!